টেক্সাসের পর আকস্মিক বন্যা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে

whatsapp sharing button

টেক্সাসের পর এবার আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। এরই মধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ।

প্রতিবেশী রাজ্য টেক্সাসে ভয়াবহ বন্যা আঘাত হানার মাত্র কয়েকদিনের মধ্যেই নিউ মেক্সিকোতেও জরুরি অবস্থা জারি করা হলো।

গত শুক্রবার টেক্সাসে আকস্মিক বন্যা শুরুর পর এ পর্যন্ত ১০৯ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া অন্তত ১৬১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।

জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ জানিয়েছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর আসেছে রুইডোসো এলাকা থেকে। দক্ষিণ নিউ মেক্সিকোর একটি পাহাড়ি গ্রাম, যা আলবুকার্ক থেকে প্রায় তিন ঘণ্টা দক্ষিণে অবস্থিত।