পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ থাকবে: বিভাগীয় কমিশনার

whatsapp sharing button

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গতকাল বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর জারি করা কারফিউর সময় বেড়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলায় কারফিউ থাকবে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সেখানে জানানো হয়, আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এর মাঝে আগামীকাল শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গতকাল রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ দেওয়া হয় গোপালগঞ্জ জেলাজুড়ে।