ভোট গ্রহণের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন সাংবাদিক

whatsapp sharing button

আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের দিন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কার্যক্রমের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ জুলাই (বুধবার) ইসি সচিব আখতার আহমেদের সই করা ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

নতুন নীতিমালায় বলা হয়েছে, ভোটগ্রহণের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন। তবে তারা গোপন কক্ষে প্রবেশ কিংবা সেখানকার কোনো ছবি তুলতে পারবেন না। এছাড়া ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করাও নিষিদ্ধ থাকবে। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদন করে ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাস কার্ড, মোটরসাইকেল ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে পারবেন।