দুজনের বেশি ঢুকতে পারবে না যাত্রীর সঙ্গে শাহজালাল বিমানবন্দরে

whatsapp sharing button

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দুজন সঙ্গী থাকতে পারবে। বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার (২৫ জুলাই) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত নতুন বিধিমালা আগামী রবিবার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে। এই নিয়মে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন।