তুরস্কে দাবানলে অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীসহ নিহত ১০

whatsapp sharing button

উত্তর-পশ্চিম তুরস্কে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় বুধবার কমপক্ষে ১০ জন অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে দেশটির বনমন্ত্রী জানিয়েছেন। এসকিসেহির প্রদেশের একটি বনাঞ্চলে আগুন লেগেছে। বন মন্ত্রণালয় ইব্রাহিম ইউমাকলি জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন বনকর্মী এবং পাঁচজন একেইউটি উদ্ধার সংস্থার সদস্য। তীব্র বাতাস, প্রচ- তাপ এবং শুষ্ক আবহাওয়ার কারণে সৃষ্ট আগুনের কারণে তুরস্কে এই বছর দাবানলে মৃতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। ইউমাকলি বলেছেন, বাতাসের দিকে হঠাৎ পরিবর্তনের ফলে আগুন লেগেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আমরা শুক্রবার থেকে অস্বাভাবিক তাপমাত্রা এবং তীব্র বাতাসের পরিবর্তনের মুখোমুখি হচ্ছি। আবারও আমি ৮ কোটি ৬০ লাখ নাগরিককে সতর্ক থাকার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি, তিনি বলেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ক্ষতিগ্রস্তরা ‘তাদের জীবনের বিনিময়ে আমাদের বন রক্ষার জন্য’ লড়াই করেছেন।
দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য দুজন প্রসিকিউটরকে দায়িত্ব দেয়া হয়েছে। ২৬ জুন থেকে তুরস্ক দাবানলের বিরুদ্ধে লড়াই করছে। এ মাসের শুরুতে ইজমির প্রদেশের ওডেমিস শহরের কাছে অগ্নিকা-ে একজন বয়স্ক ব্যক্তি এবং দুই বনকর্মী নিহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারও দেশজুড়ে সাতটি দাবানল সক্রিয় ছিল। গ্রীষ্মের মাসগুলোতে ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যে তুরস্ক প্রায়শই বনের আগুনের মুখোমুখি হয়। বিশেষ করে মধ্য আনাতোলিয়া, এজিয়ান এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে, আগুন প্রাকৃতিক এবং মানবজীবন উভয়ের জন্যই হুমকিস্বরূপ। ২০২১ সালে, বৃহত্তম বনের দাবানল লাখ লাখ হেক্টর জমি ধ্বংস করে দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের আগুন আরো ঘন ঘন এবং আরো ধ্বংসাত্মক হয়ে উঠছে।

সূত্র : আফ্রিকা নিউজ।