ইসরাইলি দখলদার বাহিনীর বিরুদ্ধে গাজায় প্রতিরোধ জোরদার

whatsapp sharing button

গাজায় দখলদার বাহিনীর বিরুদ্ধে ব্যাপকভাবে হামলা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী। কয়েকটি ব্রিগেডের সমন্বয়ে ইসরায়েলি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলিতে ধারাবাহিক হামলা চলছে। একের পর এক টার্গেটে পরিণত করা হচ্ছে ইসরাইলি সামরিক যান।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা পূর্ব গাজা শহরের আল-তুফাহ পাড়ায় দার আল-আরকাম স্কুলের কাছে একটি ইসরায়েলি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে একাধিক মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে।


আল-কাসসাম ব্রিগেড দক্ষিণ গাজায় খান ইউনিসের কাছে মোরাগ চক্রে দখলদার সরকারের আরেক কমান্ড কেন্দ্রকে লক্ষ্য করে ভারী-ক্যালিবার মর্টার শেল ব্যবহার করে হামলা চালিয়েছে।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতিরোধ বাহিনী গাজার বিভিন্ন অংশে আক্রমণ চালানো ইসরায়েলি দখলদার বাহিনীর (আইওএফ) সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে কৌশলগত অভিযান শুরু করেছে। এসব হামলায় দখলদার সরকারের জন্য মানবিক ও বস্তুগত উভয় ক্ষতি হয়েছে বলে খবর আসছে।