হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনার রহস্য উদ্ঘাটন করতে চার দেশের বিশেষজ্ঞ টিম আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী । আজ দুপুরে বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান ।
তিনি বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চায়না ও তুর্কী থেকে তাদের স্পেশাল টিম এসে তদন্ত শেষে জানা যাবে আগুন লাগার মুল কারণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,ফায়ার সার্ভিস ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে, দাহ্য পদার্থ বেশী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
২৫ অক্টোবর সকাল ১১.৫০ মিনিটের সময় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশ যাত্রীদের সুবিধার্থে ইলেকট্রনিক গেইট দ্রুত চালু করা বিষয়ে তিনি বলেন,রেমিট্যান্স যোদ্ধারা পদে পদে কষ্ট করে, হয়রানির শিকার হয়, তাদের হয়রানি ও পাসপোর্ট ফি কমাতে আমরা কাজ করছি।
অপর দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর ব্যবসায়ীরা বলছেন, বিশেষজ্ঞ টিম আসতে দেরি হবে, আগুনে পুরে যাওয়া কার্গো ভিলেজ দ্রুত সংস্কারের দাবি জানান তারা