যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকা অঞ্চলে বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে । এতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরো বাড়বে এবং ভেনিজুয়েলার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টা আরো জোরালো হবে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র জানান, ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং এর সঙ্গে থাকা পাঁচটি ডেস্ট্রয়ার লাতিন আমেরিকা অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে মাদক চোরাচালান প্রতিরোধের চেয়ে সামরিক শক্তি প্রদর্শনই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের প্রায় ৬ হাজার নৌসেনা ও মেরিন সদস্য বর্তমানে লাতিন আমেরিকা অঞ্চলে আটটি যুদ্ধজাহাজে অবস্থান করছে। এবার এই বাহিনীতে যুক্ত হবে ইউএসএস জেরাল্ড ফোর্ড, পাঁচটি ডেস্ট্রয়ার এবং অতিরিক্ত ৪ হাজার ৫০০ সামরিক সদস্য। সূত্র : আলজাজিরা