ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

whatsapp sharing button

‘মন্থা’ এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। বুধবার রাতে এটি নিম্নচাপ আকারে ছিল ভারতের ছত্তিশগড় রাজ্যে। এটি আরও উত্তর দিকে যাচ্ছে। মন্থা দুর্বল হলেও এর প্রভাব বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে রয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দক্ষিণ-পূর্ব/পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।