সুদানে গণহত্যা নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী নীতি, প্রশ্ন তুলল ইরান

whatsapp sharing button

আফ্রিকার দেশ সুদানে গণহত্যা নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সুদানের পশ্চিমাঞ্চলীয় উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশেরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানান তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে আরাগচি বলেন, ‘নিরীহ বেসামরিক নাগরিকদের মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য ইরানের পক্ষ থেকে গভীর দুঃখ ও উদ্বেগ এবং সুদানের প্রতি ইরানের সংহতি প্রকাশ করছি। কেউ কেউ কিছু সন্ত্রাসীকে ‘ভালো’ এবং কিছু সন্ত্রাসীকে ‘খারাপ’ এই দুই ভাগে বিভক্ত করে এবং যারা তাদের স্বার্থের পক্ষে কাজ করে তাদের সমর্থন জানানোর মতো ঘৃণ্য কাজ করে।’

ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ‘পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন ধরে যে নিন্দনীয় দ্বিমুখী নীতি অনুসরণ করে আসছে, ২০২৫ সালে এর কোনো স্থান নেই। নিরপরাধ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং সহিংসতা, বিশ্বের যেখানেই ঘটুক না কেনো, তা অবশ্যই বর্জনীয়।’