বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা

whatsapp sharing button

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

তিনি জানান, নির্বাচনে দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসন থেকে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু; ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ লড়বেন।

ঢাকা: নির্বাচনে ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং ঢাকা-২০ আসনে মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল করিম রনি। ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ-১ আসনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনে ড্যাব নেতা কেএম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর নাম ঘোষণা করা হয়েছে।

চাঁদপুর: চাঁদপুর-১ (কচুয়া) আসনে আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (সদর -হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে লায়ন হারুনুর রশিদ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইঞ্জিনিয়র মমিনুল হক।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

সিলেট: সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ মোহাম্মদ আব্দুল মালিক এবং সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এমরান আহমেদ চৌধুরী। আর সিলেট-৪ ও ৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমদ এবং সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন কলিম উদ্দীন মিলন। আর সুনামগঞ্জ-২ ও ৪ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

মৌলভীবাজার: মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন মজিবর রহমান চৌধুরী।

হবিগঞ্জ: হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আলহাজ জি কে গাউস এবং হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়াই করবেন এম এম ফয়সাল। হবিগঞ্জ-১ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

বিস্তারিত আসছে….