নয়াদিল্লিতে গাড়িতে বিস্ফোরণ নিহত ৮

whatsapp sharing button

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মেট্রোস্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আট ব্যক্তি নিহত হয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।

ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।