শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে

whatsapp sharing button

কনকনে শীতে কাঁপতে শুরু করেছে হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। সোমবার (২৪ নভেম্বর) বছরের জেলাটিতে তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। রোববারও ১২ ডিগ্রির ঘরে ছিল এই জেলার তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে শীত দ্রুত প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয়। আগামী দু-এক দিন তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের বেলায় সূর্যের আলো স্বাভাবিক থাকবে।