তারেক রহমানের দেশে ফেরায় সরকারের আপত্তি বিধি-নিষেধ নেই

whatsapp sharing button

দেশে ফেরা নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

শনিবার বিকেল ৫টার দিকে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তাঁর বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনও ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা।প্রেস সচিব জানান, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনও বিধি-নিষেধ অথবা কোনও ধরনের আপত্তি নেই।

তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।