শাহরুখের এক অ্যাকশন দৃশ্যের খরচ ৬৬ কোটি টাকা

whatsapp sharing button

বলিউড বাদশা শাহরুখ খান এখন তার ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে ভিন্ন এক শাহরুখকে। তার লুক ও অ্যাকশন ভক্তদের চমকে দিয়েছে। জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের জন্য ব্যয় হয়েছে ৬৬ কোটি টাকার বেশি। বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে, ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল অ্যাকশন সিনেমা ‘কিং’। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি অ্যাকশন দৃশ্য ইউরোপে শুট করা হয়েছে। অ্যাকশ দৃশ্যটি স¤পন্ন করতে ১০ দিন সময় লেগেছে। এতে খরচ হয়েছে ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি ৪৭ লাখ টাকা)। অর্থাৎ প্রতিদিন শুটিংয়ে খরচ হয়েছে ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৬৫ লাখ টাকা)। অ্যাকশন দৃশ্যটিতে পারফর্ম করেছেন অভিষেক বচ্চন। দৃশ্যটির জন্য একটি টিম আনা হয়েছিল।

আর শুটিংয়ের সময়ে শাহরুখ উপস্থিত ছিলেন। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, শাহরুখ খান নিজেও পুরো অ্যাকশন সিক্যুয়েন্সটির তত্ত্বাবধান করেছেন। কারণ, বড় পর্দার জন্য বিশাল কিছু তৈরি করার ধারণায় ভীষণভাবে আগ্রহী তিনি। ইউরোপের বাস্তব লোকেশনে দৃশ্যটি পরিকল্পনা করতেও সিদ্ধার্থ আনন্দকে সাহায্য করেছেন শাহরুখ। কেবল তাই নয়, বাস্তবায়নের ক্ষেত্রেও সবকিছু নিখুঁতভাবে স¤পন্ন হয়েছে। কিং সিনেমার বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা), যা প্রিন্ট, প্রচার ও অন্যান্য খরচ বাদ দিয়ে নির্ধারিত হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।