প্রধানমন্ত্রীর আশ্বাসে পেয়ে রামিসার বাবা

whatsapp sharing button

রাজধানীর পল্লবীতে রামিসা আক্তার হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়েছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, একজন মেয়ের বাবা হিসেবে এবং একজন বড় ভাই হিসেবে আমি এখানে (তার বাসায়) এসেছি। তার ভালোবাসা এবং আমাকে দেওয়া যে কথা, সে কথার ওপর আমি ১০০ ভাগ বিশ্বাসী যে, আমার মেয়ে হত্যার বিচার পাবো। সুষ্ঠু এবং দ্রুত বিচার পাবো।’

শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজের পর মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে শিশু রামিসার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। পরে তার বাবা আব্দুল হান্নান মোল্লা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় রামিসার বাবা হান্নান বলেন, ‘বাংলাদেশের সাংবিধানিক আইন অনুসারে আমি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, দেশের আইন মেনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা যাতে নিশ্চিত করা হয়।’

এর আগে রামিসার জন্য মসজিদে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ এলাকাবাসী।

এদিন আব্দুল হান্নান মোল্লা ও তার পরিবার এবং আত্মীয়-স্বজনরা রামিসার কুলখানি ও মিলাদে অংশ নিতে মুন্সিগঞ্জে যান।

উল্লেখ্য, ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে হত্যা করে।