খুলনায় ইউসেপ বাংলাদেশ খুলনা রিজিওনের উদ্যোগে অ্যাডভাইজারি কাউন্সিল, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কমিটি এবং খুলনা ও মংলার নিয়োগ কর্তা কমিটির সদস্যদের নিয়ে এক সমন্বয় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) নগরীর হোটেল দ্য গ্রান্ড খুলনায় এ আয়োজন করা হয়।
সভায় ইউসেপ থেকে পাশ করা শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি, নারী ও শারীরিকভাবে পিছিয়ে থাকা যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন ইউসেপ বাংলাদেশের খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার মোঃ কামরুজ্জামান।
সভায় অ্যাডভাইজারি কাউন্সিলের ভাইস চেয়ারপারসন শামীমা সুলতানা শিলু এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় নির্বাহে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ইউসেপ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে অ্যাডভাইজারি কাউন্সিলের ভাইস চেয়ারপারসন ড. বি এম একরামুল হক পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। পরে তার নেতৃত্বে ইফতারের পূর্বে মোনাজাত ও দোয়ায় দেশ জাতির কল্যাণ কামনা করা হয়।