খুলনা মহানগর শাখার জিয়া শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে বায়তুন নাজাত হাফিজিয়া মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিমখানায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন নিয়াজ আহমেদ তুহিন, মোহাম্মদ আলী, তৌহিদুর রসুন শিমুল, জোবায়ের মোর্শেদ রাসেল, ডা. জাকিরুল ইসলাম, জুলফাত ইলাহা আগা, দেলোয়ার হোসেন, রায়হান আলমগীর, রুহুল আমিন, আবু সাইদ, মামুন উদ্দিন, রবিউল ইসলাম রবি, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম বাবলু, রাজু আহমেদ দুলাল, মনজুর কাদির মিঠু, আশরাফুল রহমান মিলন, জাহিদ হোসেন, আরাফাত জামান, মাহবুবুল আলম, গাজী হাসান রুমি, সোয়েব, তরিকুল ইসলাম, মিজান, শাহাবুদ্দিন সুমন, মাওলানা শেখ মহাসীন, মাওলানা রফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং এস এম রুহুল আমিন রাজুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত এতিম শিশুদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।