সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্য উপদেষ্টা

whatsapp sharing button

অন্তর্বর্তী সরকারের মেয়াদে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, ‌‘সরকারি হাসপাতালে ১০ হাজার চিকিৎসক ও ১২ হাজার নার্সের সংকট রয়েছে।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

এ ছাড়া দেশের যেসব মেডিক্যাল কলেজ সরকার নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হবে না সেসব কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি বলেন, ‘ডাক্তারদের কোনো দল থাকতে পারে না।’ এ ছাড়া তিনি জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় ৩০০ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। ডিপ্লোমা নার্সদের দক্ষ করে তুলতে সরকার উদ্যোগ গ্রহণ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিপ্লোমা নার্সদের জাপানে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, যা চট্টগ্রাম থেকে শুরু হবে।’