ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড ঠেকানোর আশাই কি শেষ?

whatsapp sharing button

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া একজন ভারতীয় নার্স, নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ আগামী ১৬ জুলাই (বুধবার) কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে।নিমিশা প্রিয়ার জীবন বাঁচানোর জন্য যারা গত বেশ কয়েক বছর ধরে লড়ছেন, সেই ক্যাম্পেইনাররা কাছে এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় একজন ইয়েমেনি ব্যক্তিকে হত্যা করার অভিযোগে সে দেশের আদালত নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে।তালাল আব্দো মাহদি নামে নিহত ওই ব্যক্তি নিমিশা প্রিয়ার ব্যবসাায়িক অংশীদার ছিলেন। ২০১৭ সালে তার টুকরো টুকরো করা দেহ একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়।

এখন নিমিশাকে বাঁচানোর একমাত্র রাস্তা হলো যদি ওই নিহত ব্যক্তির পরিবার ‘দিয়াহ’ বা ‘ব্লাড মানি’-র বিনিময়ে ওই নার্সের প্রাণভিক্ষা দিতে রাজি হয়!