গাজায় থামছেই না মৃত্যুর মিছিল। গত ৮ মার্চ মধ্য গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় দুই শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, হামলার পর দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত তাদের ফিল্ড হাসপাতালে ছয়জন গুরুতর আহত রোগীকে নিয়ে আসা হয়।