ভারতে হোলির শুভেচ্ছা জানানোয় দলিত যুবককে হত্যা

whatsapp sharing button

উত্তর প্রদেশের লখনউতে হোলির শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৪ মার্চ লখনউয়ের দুবাগা থানা এলাকার বেগারিয়া গ্রামে ২২ বছর বয়সী এক দলিত যুবক সুরজ গৌতমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, উচ্চবর্ণ তথা ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি পরিবারের সদস্যদের হোলির শুভেচ্ছা জানালে তাদের সঙ্গে সুরজের বিবাদ বাঁধে, যা পরে প্রাণঘাতী হামলায় রূপ নেয়।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, সুরজ গৌতম তার প্রতিবেশীদের ‘হ্যাপি হোলি’ বলে শুভেচ্ছা জানালে উচ্চবর্ণের ওই ব্রাহ্মণ পরিবারের সদস্যদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে ওই পরিবারের এক নারী ধারালো ছুরি বের করে সুরজের ওপর একাধিকবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।