চাঁদপুরে বিএনপির তিন নেতা চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার

whatsapp sharing button

চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ, মতলব উত্তর এবং হাজীগঞ্জ উপজেলার বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী।

গত ২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে এই তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, দলের বৃহৎ স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলকে সুসংগঠিত রাখার জন্য এবং দলীয় বিশৃংখলা এড়াতে এ সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।