লক্ষ্মী পূজা আগামীকাল

whatsapp sharing button

আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী লক্ষ্মীর পূজা আগামীকাল সোমবার। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা এই দেবীর পূজা করেন।

পঞ্জিকা অনুযায়ী, এবার পূজার পূর্ণিমা শুরু হবে সোমবার বেলা ১১টা ৫৩ মিনিটে, পূর্ণিমা তিথি শেষ হবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিটে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে পূজা গ্রহণ করতে আসেন। লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না এবং সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে।