ঐতিহাসিক নির্বাচনে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি

whatsapp sharing button

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল নেত্রী জাপানের আয়রন লেডি নামে পরিচিত। তৃতীয়বারের চেষ্টায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি।

৬৪ বছর বয়সী রক্ষণশীল এই নেত্রী প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত এবং জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিতি পেয়েছেন। কেলেঙ্কারিতে আক্রান্ত তার দল এলডিপি গত পাঁচ বছরে চারজন প্রধানমন্ত্রী দেখেছে।

তাকাইচি প্রধানমন্ত্রী হলে বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে মন্দা অর্থনীতির সাথে লড়াই করা, মার্কিন-জাপানের কঠিন সম্পর্ককে অতিক্রম করা এবং কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত শাসক দলকে ঐক্যবদ্ধ করা।

বিবিসির খবরে বলা হয়, ১৯৬১ সালে নারা প্রিফেকচারে জন্মগ্রহণকারী তাকাইচির বাবা ছিলেন একজন অফিস কর্মী এবং তার মা একজন পুলিশ অফিসার। রাজনীতি তার থেকে ছিল অনেক দূরে। একসময় তাকাইচি ছিলেন একজন দক্ষ হেভি মেটাল ড্রামার। তিনি এত জোরে ড্রাম বাজাতেন যে, প্রায়ই স্টিক ভেঙে ফেলতেন। তাই তিনি সব সময় অতিরিক্ত স্টিক সঙ্গে রাখতেন।

১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য বিরোধের সময় তিনি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন। ১৯৯৬ সালে টাকাইচি প্রথমবারের মতো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তিনি মোট ১০ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, পরাজিত হয়েছেন মাত্র একবার। ধীরে ধীরে তিনি এলডিপির অন্যতম স্পষ্টভাষী রক্ষণশীল নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন।