তীরে গিয়ে তরী ডুবায় সেমিতে উঠার স্বপ্ন শেষ

whatsapp sharing button

কিঞ্চিত যে সম্ভাবনা ছিল আজ সেটাও শেষ হয়ে গেল। তারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কিভাবেই বিশ্বাস করবেন! ১২ বলে ১২ রানের সমীকরণে হাতে ৬ উইকেট রেখেও ৭ রানের হার। ৫ রানেই পতন হয়েছে শেষের ৫ উইকেট। শেষ ওভারে টানা ৪ আউটেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। পরের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে জয়ের কক্ষপথে থেকেও শেষের বিপর্যয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান।করতে পারে বাংলাদেশ।

টার্গেট তাড়ায় নেমে ৪৪ রানেই ৩ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান শারমিন আক্তার ও নিগার সুলতানা। দুজনের জুটি থামে ১২৬ রানে, শারমিন (৬৪*) রিটায়ার্ড হার্ট হলে। এরপর স্বর্ণা (১৯) ও নিগারের (৭৭) জুটিতে জয়ের স্বপ্ন দেখলেও এ দুজনের আউটের পরই সব এলেমেলো।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।