ইন্দোনেশিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিষ্ফোরণ, আহত ৫৪

whatsapp sharing button

ইন্দোনেশিয়ায় শুক্রবার (৭ নভেম্বর) নামাজের সময় মসজিদে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। আর্ন্তজাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৫৪ আহত হয়েছেন।

শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানীর উত্তরে অবস্থিত কেলাপা গাদিংয়ে নৌবাহিনীর একটি স্কুল মসজিদে জুমার নামাজ চলাকালে দুপুর ১২:৩০ এর দিকে এই বিস্ফোরণগুলি ঘটে। কেলাপা গাদিং নগরের পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে জানিয়েছেন,পুলিশ বিস্ফোরণের কারণ তদন্ত করছে।

মসজিদের ভেতরে থাকা গণিত শিক্ষক বুদি লাকসোনো বলেন, ‘খুতবা শুরু হওয়ার ঠিক পরেই আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই, এসময় মসজিদ ঘর ধোঁয়ায় ভরে যায়। সেখানে থাকা শিক্ষার্থীরা দৌড়ে বেরিয়ে গিয়েছিল, কেউ কেউ কাঁদছিল, অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে।’

প্রত্যক্ষদর্শীদের মতে, মসজিদের প্রধান হলের পিছনের অংশ থেকে বিস্ফোরণটি ঘটে, যার ফলে মুসল্লিরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান।

তবে, কর্তৃপক্ষ এখনও ঘটনার কারণ নির্ধারণ করতে পারেনি।