নারী বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, আইসিসির

whatsapp sharing button

নারী বিশ্বকাপের দলসংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা চলছিল, এবার সেই আলোচনা আলোর মুখ দেখল সবশেষ আইসিসি সভায়। নারীদের ওয়ানডে বিশ্বকাপে এখন থেকে খেলবে ১০টি দল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল বেড়েছে, ১০ থেকে ১২ দলে উন্নীত করা হয়েছে সংখ্যাটি।

নারীদের ক্রিকেটের জনপ্রিয়তা ও সাফল্যের ধারায় ভর করে ২০২৯
সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। আন্তর্জাতিক ক্রিকেট
কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটের এই পরিসর বাড়ানোর ঘোষণা দিয়েছে।সম্প্রতি
শেষ হওয়া নারী বিশ্বকাপে দর্শক ও দর্শনসংখ্যার রেকর্ড হওয়ার পর আইসিসি
জানায়, তারা নারী ক্রিকেটের উন্নয়নে আরও বিনিয়োগ করতে আগ্রহী।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপের সাফল্যের ওপর ভিত্তি

করে আমরা নারী ক্রিকেটের বিকাশে নতুন পদক্ষেপ নিচ্ছি।’২০০০ সাল থেকে
এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে খেলেছে মাত্র আটটি দল। ২০২৯
সালের সংস্করণে ১০ দল ৪৮টি ম্যাচ খেলবে। সর্বশেষ বিশ্বকাপে ৮ দল খেলেছিল
৩১টি ম্যাচ।শুধু ওয়ানডে নয়, আগামী বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকবে ১২ দল। আগের আসরে অংশ নিয়েছিল ১০টি দল।