পুলিশ সদস্যদের ফোন ব্যবহার না করতে নির্দেশ : ডিএমপি

whatsapp sharing button

রাজধানী ঢাকায় দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে।

আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।