দেশের ২৭টি সরকারি কলেজে নতুন প্রিন্সিপাল ও ৫টি কলেজে নতুন ভাইস প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ক্যাডারের ৩২ কর্মকর্তাকে প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি বা পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল হামিদ, ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের প্রিন্সিপাল হিসেবে অধ্যাপক মো. আলাউদ্দিন আল-আজাদ ও ভাইস প্রিন্সিপাল হিসেবে অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোছাইন নিয়োগ পেয়েছেন। খুলনার সরকারি ব্রজলাল কলেজের প্রিন্সিপাল হিসেবে অধ্যাপক সাইফুল ইসলাম, ঢাকার সরকারি সংগীত কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, খুলনা রূপসা সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মো. আবদুল হামিদ, বগুড়া সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক এস. এম. শফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মো. জয়নাল আবেদীন, লালমনিরহাট সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবী, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক আবু রায়হান মো. আশিকুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।