মুশফিককে নিয়ে যা বললেন সিমন্স

whatsapp sharing button

ইতিহাসের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। সবকিছু স্বাভাবিক থাকলে এই ম্যাচই হয়ে উঠবে দেশের ইতিহাসে কোনো ক্রিকেটারের প্রথম শততম টেস্ট—যা স্পর্শ করবেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিক। , শততম টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসবেন মুশফিক। কিন্তু সেই আশায় গুড়েবালি, সংবাদ সম্মেলনে আসেন কোচ ফিল সিমন্স। সেখানে মুশফিককে নিজের মতগুলো জানিয়ে গেছেন সিমন্স।

অভিষেকের দুই দশক পর শততম টেস্টে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। এতো লম্বা সময় ধরে খেলা মুশফিককে নিয়ে সিমন্স বলেন, ‘আমাদের তার পেশাদারিত্বকে স্বীকার করতে হবে। পাশাপাশি বাংলাদেশের পক্ষে খেলার ইচ্ছাটাকেও।’

২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ফিল সিমন্স। বাংলাদেশ দলের সঙ্গে থাকা স্বল্প অভিজ্ঞতায় মুশফিকের শততম টেস্ট নিয়ে সিমন্স বলেন, ‘তার পেশাদারিত্ব অনেক উপরে। আগামীকাল তাকে ওই মুহূর্তে দেখে আমি অনেক খুশি হবো।’

এতো লম্বা সময় ধরে মুশফিকের খেলা নিয়ে তার ভাষ্য ছিল, ‘আমার মনে হয় গোপন রহস্য (লম্বা সময় খেলার) হলো পেশাদারিত্ব। একটু পেছনে তাকালে দেখা যাবে, সে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে এবং সেটা ধরে রেখেছে।’