২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬৪৯, আগ্নেয়াস্ত্র ককটেল উদ্ধার

whatsapp sharing button

গত ২৪ ঘণ্টায় (একদিনে) ১ হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার ও ককটেল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়- গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। ১ হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গেল সোমবার (১৭ নভেম্বর) জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এই রায় ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। সারা দেশে ৪০টির বেশি যানবাহনে আগুন দেওয়া হয় গত এক সপ্তাহে। এছাড়া বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে।