খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

whatsapp sharing button

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।

শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।একইসঙ্গে তারা তার দ্রুত আরোগ্য কামনা করেন।বিবৃতিতে জানানো হয়, খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।