পদ্মার চরে কাকন বাহিনীর ২১ জন যৌথ অভিযানে ধরা

whatsapp sharing button

রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোর থেকে এই অভিযান শুরু হয়েছে। 

পদ্মার চরে কাকন বাহিনীর গুলি করে মানুষ হত্যা, পদ্মার বালু ও চরের ফসল লুট, মানুষ অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান চলছে। এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন ফার্স্ট লাইট’। এই অভিযানে সকাল ৯টা পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাকন বাহিনীর ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন নিহত হন। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইটে’ ১ হাজার ২০০ সদস্য অংশ নেন। 

উল্লেখ্য,