তবে কি শেখ হাসিনা, শেষ হাসিনা

whatsapp sharing button

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধে শাস্তি ঘোষনার পর থেকেই বাংলার আকাশে বাতাসে পথে প্রান্তরে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুঞ্জনী ভেসে চলেছে কে ধরবে আওয়ামী লীগের হাল, কে হবে আওয়ামী লীগের কান্ডারী। বাংলাদেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটির ভবিষ্যৎ কি ? আসলেই কি খুব সহজে সহসা ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ, যদিও পারে তবে তা কার হাত ধরে, দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন এবং দলটি কীভাবে টিকে থাকবে এমনই শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণের মাঝে।

আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধীসমাজের মধ্যে জোর আলোচনা চলছে—এই রায় দলটির জন্য কী অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেশের বিদ্যমান আইন মেনেই হয়েছে। যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না, তবু তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার সম্ভাবনা কমে গেছে। অনেকে এটি ‘রাজনৈতিক মৃত্যু’ বলে উল্লেখ করছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুব কম। তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

তবে কি সত্যিই শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য হতে চলছে “শেষ হাসিনা” ? সময়ই হয়ত এই উত্তর দিবে।