গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

whatsapp sharing button

গাজায় যুদ্ধবিরতির দিনের শেষদিকে আবারও যুদ্ধ, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর, প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।  খবর আল জাজিরার। 

যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইলি সামরিক বাহিনী । সাম্প্রতিক বিমান হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে দাবি করেছে,। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি ‘খুব শান্তিপূর্ণ’ থাকে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন।

তারা ‘দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার বাস্তবধর্মী পদক্ষেপ’ নিয়েও আলোচনা করেছেন—যা ফ্রান্স ও সৌদি আরব একসঙ্গে এগিয়ে নিচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত এক সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়।

তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত  ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে।