বাংলাদেশের আলোকচিত্রী মানবাধিকারকর্মী শহিদুল আলম ‘অপহৃত’

whatsapp sharing button

বাংলাদেশের আলোকচিত্রী, মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, ইসরাইলের দখলদার বাহিনী তাকে ‘অপহরণ’ করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স থেকে সর্বশেষ ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান নিজের ভেরিফায়েড ফেসবুকে। ঐ পোস্টে শহিদুল আলম বলেন- আমি বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তবে বুঝে নেবেন- আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরাইলের দখলদার বাহিনী অপহরণ করেছে। ইসরাইল সেই দেশ, যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি- ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাও ।