বিশ্বব্যাপী সমন্বয় ও সহযোগিতা কমছে: জাতিসংঘ মহাসচিব

whatsapp sharing button

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। বারজানি জানিয়েছেন, আলোচনায় বিশেষভাবে সিরিয়ার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি গুরুত্ব পেয়েছে।

বারজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, “সিরিয়ার নতুন সংবিধানে কুর্দিদের অধিকার নিশ্চিত করা জরুরি। দেশের নতুন সংবিধানে কুর্দিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার অবশ্যই সুরক্ষিত থাকতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সংবিধানে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন। এই সংস্কারের মাধ্যমে দেশটিতে কুর্দিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার সম্প্রসারিত হবে। বারজানি ইতিমধ্যে এই পরিবর্তনকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়ায় চলমান উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন। এলিসি প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ফোনালাপে তিনি সিরিয়ায় “তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমনের” এবং “স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর” ওপর জোর দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও সংবিধান প্রণয়নে কুর্দি জনগোষ্ঠীর ভূমিকা এবং অধিকার এখন আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তথ্যসূত্র : দ্য ডন