লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

whatsapp sharing button

রামগঞ্জে মা জুলেখা বেগম (৫৪) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় সোহেল রানা (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোহেল রানা নিহতদের আত্মীয়। তিনি একই বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। 

রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। 

হত্যার ঘটনায় শুক্রবার রাতে রামগঞ্জ থানায় মামলা করেন নিহত জুলেখার স্বামী ব্যবসায়ী মিজানুর রহমান। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এর আগে জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।