অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবই।
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে আমাদের। ভারতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে ফেরাতে পারবে না।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, এই দেশকে পিছিয়ে দিচ্ছে এই দুর্নীতি। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিহত করতে হবে।
কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ।
দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।