খুলনায় সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের সমাপনি

whatsapp sharing button

খুলনা ব্যুরো: খুলনায় তিনদিনব্যাপী ‘সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। বুধবার বিকেলে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে অংশগ্রহণকারী ২০ জন সাংবাদিকের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ইউনেস্কো-আইপিডিসির আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণের আয়োজন করে। কর্মশালায় খুলনা অঞ্চলের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, “প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। সাংবাদিকরা সবসময় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। তাই এই ধরনের প্রশিক্ষণ পেশাগত নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” 

তিনি আরও বলেন, “নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্যের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। সাংবাদিকতার ক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতা অপরিহার্য। রিপোর্টের মাধ্যমে যেন কোনো নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।”

প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক-এর সম্পাদক শহিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের খুলনা সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, প্রশিক্ষক ও মিডিয়া কন্সালটেন্ট জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ এবং নিউজ নেট ওয়ার্কের কর্মকর্তা রেজাউল করিম। অংশগ্রহনকারীদের মধ্যে সমাপনিতে বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী পাপড়ী খানম এবং দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, কর্মশালাটি তাদের পেশাগত দক্ষতা ও নিরাপত্তাবিষয়ক জ্ঞানে নতুন মাত্রা যোগ করেছে। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।