আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

whatsapp sharing button

এ সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে মহাজাগতিক সৌন্দর্যের বিশেষ পূর্ণিমা সুপারমুন । ২০২৫ সালের তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি দেখা যাবে আজ রাতে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন । এদিন যুক্তরাজ্যে উদযাপিত হবে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’। তাই এ রাতটি হবে আলো, ঝলক ও রঙের মায়াবী সমাহার।

চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়। আর ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়। ফলে এ সপ্তাহের রাতগুলো হবে একটু বেশি আলো ঝলমলে ও মোহনীয়।

এই মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে আবহাওয়া পরিষ্কার থাকাই মুখ্য। চাঁদ যদি পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বা পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তাকে বলে ‘সুপারমুন’। এ সময় আকাশে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।

১৯৭৯ সালে জ্যোতিষী রিচার্ড নোল প্রথম এই ‘সুপারমুন’ শব্দটি ব্যবহার করেন। যখন পূর্ণিমা চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। ফলে তা সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল হয়।

নভেম্বরের এই সুপারমুনকে বলা হচ্ছে বিভার মুন। বহু শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতি, বিশেষত উত্তর আমেরিকার আদিবাসী গোত্র ও প্রাচীন ইউরোপীয়দের মধ্যে এ নামের ব্যবহার রয়েছে। কারণ, নভেম্বরেই বিভাররা শীতের প্রস্তুতি হিসেবে বাঁধ তৈরি ও খাদ্য সংগ্রহে সবচেয়ে ব্যস্ত থাকে।