গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

whatsapp sharing button

গাজীপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজারে কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজীপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজারে কেমিকেল কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টা ৫৫ মিনিটে আমরা আগুনের খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেন নি ফায়ার সার্ভিস।