পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার আসামি সাকিব, সিফাত ও ইমরানকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া সাকিব ও ইমরানকে পর্নোগ্রাফি আইনের ধারায় আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকির পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানি গ্রামে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হন। লামিয়া দুমকি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
দুর্ভাগ্যবশত ধর্ষণের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ২৬ এপ্রিল লামিয়া ঢাকার শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন। পরে তার মরদেহ নিজ গ্রামে এনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হয়।