স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল আদালত কি রায় দেয় তার দিকে কান পেতে থাকুন। ট্রাইব্যুনাল রায় যাই দিক, তা কার্যকর হবে। আদালতের রায় দেশের মানুষ মেনে নেবে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশের আইন সৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো তা বলবো না আবার খুবই খারাপ তাও নয়, সন্তোষজনক রয়েছে।
রোববার বিকেলে বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার উৎসবমুখর করতে এখন প্রশাসনের কাজ মাঠ গুছানো। ইতিমধ্যেই প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসন মাঠ গুছানোর কাজ করছে। ইলেকশন শুধু মাঠ প্রশাসনের উপর নির্ভর করে না। এরমধ্যে ইলকশন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সবশেষ জনগণ। জনগণ যদি নির্বাচনমুখী হয় সেক্ষেত্রে কেউ তাদের থামিয়ে রখেতে পারবে না।
প্রশাসনের সাথে বৈঠকে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।