ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

whatsapp sharing button

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণার পর থেকেই রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় আরও দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজিবির এই মোতায়েন কার্যকর থাকবে।