পুলিশের গায়ে উঠেছে নতুন পোশাক

whatsapp sharing button

৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। এর প্রেক্ষিতে এবার নতুন পোশাক গায়ে উঠেছে পুলিশ সদস্যদের।

আজ থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন পোশাক পরেছেন। তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি।

মহানগর পুলিশের জন্য লোহার (আয়রন) রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌপুলিশ একই পোশাক পরবে।