প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিষয়বস্তুতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, নতুন সরকারের নীতি ও পদক্ষেপ এবং জনগণের জন্য পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানা গেছে।
সরকারি সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর মাধ্যমে ভাষণ সম্প্রচার করা হবে। এছাড়া অনলাইনে সরাসরি স্ট্রিমিংয়ের মাধ্যমে দেশের সব নাগরিক ভাষণটি দেখতে পারবেন।
প্রসঙ্গত, নতুন সরকার সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছে এবং বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ হাতে নিয়েছে। আজকের ভাষণকে রাজনৈতিক ও সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, প্রধানমন্ত্রীর ভাষণ দেশের আগামী নীতি ও সরকারের প্রথম বার্ষিক কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণকে সরাসরি জানার সুযোগ দেবে।