প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

whatsapp sharing button

বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট নেওয়ার জন্য আপনারা যে টাকা দেন, তার তুলনায় আমরা যাদের রেমিট্যান্স যোদ্ধা (প্রবাসী শ্রমিক) বলি, তাদের টাকা বেশি দিতে হয়। রেমিট্যান্স যোদ্ধাদের কাছ থেকে আমরা বেশি টাকা নেবো না, টাকাটা সমান করে দেবো।

সব দেশেই প্রবাসীদের পাসপোর্টের ফি কমানো হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশতো একটা না, অনেকগুলো দেশ। এরপর কতটুকু কমাতে পারি, আমরা দেখবো।