পাবনার সদরে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় একটি অটোভ্যান উল্টে ২ স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাবনার দিকে যাচ্ছিল অটোভ্যানটি এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুইজন আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।